ঢাকাSunday , 3 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদ অধিবেশনে যাচ্ছেন মাশরাফি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় সংসদ অধিবেশনের প্রথম দিনে যোগ দিতে পারেননি নড়াইল-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তবে আজ রোববার প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দেবেন তিনি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রোববার খেলা নেই। তাই সংসদে যাবেন। এরই মাধ্যমে রচিত হতে যাচ্ছে অনন্য এক রেকর্ড- কোনো নিয়মিত খেলোয়াড় খেলার মাঠ থেকেই সরাসরি সংসদ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন।
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ৩০ জানুয়ারি। কিন্তু মাশরাফির দলের খেলা থাকায় অধিবেশনের প্রথমদিনে যোগ দিতে পারেননি। গতকাল শনিবার কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়ে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিপিএলের প্রাথমিক পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।