ঢাকাSaturday , 2 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি আস্থা হারিয়েছে

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি মানুষের আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে বিদেশি বন্ধু হারিয়েছে, অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের।’
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না।’ আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা নির্বাচনে অংশ নেবে কি না, সেটা তাদের নিজস্ব ব্যাপার।’
নির্বাচনে বিএনপি অংশ না নিলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কারণে দলের মধ্যে বিরূপ প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৭ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত দুইজন ছিল। একটি বড় দলের জন্য এটা কিছুই না। উপজেলা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী থাকবে না।’
মন্ত্রী জানান, কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। এ ছাড়া, মেঘনা ও গোমতী সেতুর ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চ মাসের যেকোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন। অপর দুইটি সেতু আগামী জুন-জুলাই মাসে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।’