ঢাকাSaturday , 2 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়রপ্রার্থী শাফিনের মনোনয়ন বাতিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার রিটার্নিং কর্মকর্তার যাচাইয়ে তার মনোনয়পত্র বাতিল হয়। তবে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী আতিকুল ইসলামসহ বাকি পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
তারা হচ্ছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের আতিকুল ইসলাম, জাতীয় পার্টির শাফিন আহমেদ, পিডিপির শাহীন খান, এনডিএমের ববি হাজ্জাজ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র মোহাম্মদ আব্দুর রহিম। তবে নির্বাচনে অংশ নিতে বিএনপির কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। বুধবার এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।
২০১৭ সালের ৩০ নভেম্বরে মারা যান ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। তার মৃত্যুতে শূন্য হয় ঢাকা উত্তর সিটির মেয়র পদটি। মেয়রের মৃত্যুর পর গত বছরই এই নির্বাচনের তফসিল ঘোষণা হয়। পরে আদালতের আদেশে ভোট আটকে গিয়েছিল।