ঢাকাSaturday , 2 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়িয়াবহ এলাকায় গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এলাকাবাসী তাদের পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নাওলা এলাকায় গরু চুরি করতে যান একটি সংঘবদ্ধ দল। বড়িয়াবহ এলাকার আব্দুস সামাদের বাড়িতে গরু চুরি করতে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। পরে সবাই পালিয়ে গেলেও দুইজনকে ধরে ফেলে স্থানীয়রা। একপর্যায়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজন মারা যায়। অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর মজুমদার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।