ঢাকাSaturday , 2 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে
নিহত দুইজন হলেন, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পেয়ারিগাঁও গ্রামের মৃত আনন্দ বর্মণের ছেলে পরেশ চন্দ্র বর্মন(৫০) ও তার সঙ্গে থাকা শহরের ইসলামবাগ এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে জিয়ন (৪৫)।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মফিদার রহমান জানান, সকালে এই দুই আরোহী মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও থেকে তাদের কর্মসংস্থল রংপুরে যাচ্ছিলেন।
পথে ২৯ মাইল নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পরেশ নিহত হয়।
খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। আহত জিয়নকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।