ঢাকাSaturday , 2 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মোর্শেদ উদ্দিন খান (৫৫)। তিনি মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, উপজেলার কানারামপুর বাজার থেকে শুক্রবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে মোয়াজ্জেমপুরে গ্রামের বাড়িতে ফিরছিলেন মোর্শেদ উদ্দিন। পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতারী কুপিয়ে গুরুতর জখম করে।
এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার কথা জানিয়েছেন ওসি কামরুল। নিহত মোর্শেদ উদ্দিন খানের সমর্থকরা এ ঘটনার পর কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে।