চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহতরা হলেন- হামিদ হাসান মিসকাত (২২) ও সাইফুল ইসলাম রকি (২২)।
সোমবার রাতে জেলার লোহাগড়া উপজেলা থেকে চট্টগ্রাম মহানগরীতে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিসকাত নামের এক তরুণ ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গী অপর আরোহী সাইফুল ইসলাম রকিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে মঙ্গলবার ভোররাতের দিকে তারও মৃত্যু ঘটে। নিহতরা পরস্পর ঘনিষ্ট বন্ধু ছিলেন।

