ঢাকাTuesday , 29 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, চালকসহ নিহত ২

Link Copied!

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে তলিয়ে গেছে। এ ঘটনার পর ট্রাকচালকসহ দুজনের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন দুইজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আশুলিয়ার মরাগাঙ এলাকায় আবদুল্লাপুর-বাইপাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন- ট্রাকচালক মুজাহিদ ও হেলপার শাহিন। তাদের বাড়ি শেরপুরের ঝিনাইগাতি থানার ঘাগড়া গ্রামে। নিখোঁজেরা হলেন- শেরপুরের শিপন ও নৈশপ্রহরী কাদের। তাদের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে।
আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, মরাগাঙ এলাকায় পদ্মা ব্রিক থেকে ইটবোঝাই করে আশুলিয়ার টঙ্গাবাড়ি যাচ্ছিল ট্রাকটি। পথে মরাগাঙ এলাকায় ব্রিজে ওই ট্রাকের সামনের চাকা বাস্ট হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে তলিয়ে যায় ট্রাকটি। তাৎক্ষণিকভাবে একজনকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তুরাগ থেকে মুজাহিদ ও শাহিনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন দুইজন।
খবর পেয়ে উদ্ধারে কাজ করছে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ট্রাকটি নদীর ৪০ ফিট নিচে রয়েছে বলে ধারণা করছেন উদ্ধার কাজে অংশ নেওয়া ডুবুরিরা।