চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় আলোচিত গণধর্ষণ মামলার আসামি মো. শাহাবুদ্দিন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানা পুলিশের গ্রেপ্তার অভিযানে ধর্ষণকারী দলের সাথে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনার পর পুলিশ শাহাবুদ্দিনের লাশ উদ্ধার করে। এই ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য। গ্রেপ্তার করা হয়েছে শ্যামল দে নামের অপর এক ধর্ষককে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মো. শাহাবুদ্দিন আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি। তাকে দীর্ঘদিন ধরে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। মঙ্গলবার ভোররাতে কোতোয়ালি থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালায়। এই সময় পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে ধর্ষক শাহাবুদ্দিন নিহত হয়। গ্রেপ্তার করা হয় তার সহযোগী শ্যামল দেকে।
এই বন্দুকযুদ্ধের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে ওসি জানান। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

