ঢাকাMonday , 28 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় পুকুরে মাদ্রাসা ছাত্রের মরদেহ

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ইসমাইল হোসেন (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে পাটকেলঘাটার হাজরাপাড়া হাফিজিয়া মাদ্রাসার পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ইসমাইল হোসেন পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের শাহবুদ্দিনের ছেলে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, পাটকেলঘাটা হাজরাপাড়া হাফিজিয়া মাদ্রাসায় ইসমাইল হোসেন পড়াশোনা করতো এবং মাদ্রাসায় বোর্ডিং থাকতো। তার মৃগী রোগ ছিল। ভোরে পুকুরে ওজু করতে গিয়ে পানিতে পড়ে যায়। সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মাদ্রাসার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে।