ঢাকাMonday , 28 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে ২ জন নিহত

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মাদক ব্যবসায়ী দুই দলের সংঘর্ষের পর দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থলে পাওয়া যায় ইয়াবা, অস্ত্র ও গুলি।
সোমবার ভোররাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।
নিহত দেলোয়ার হোসেন ওরফে রুবেল (২০) টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার সংলগ্ন মরিচ্যাঘোনা এলাকার ফরিদ আলমের ছেলে এবং একই ইউনিয়নের ঝিমংখালী এলাকার সফর মিয়ার ছেলে মোহাম্মদ রফিক (৫৫)।
পুলিশ জানিয়েছে, নিহতরা দুইজনই চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ইয়াবা পাচারে জড়িত অভিযোগে তাদের নামে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
ওসি প্রদীপ বলেন, ‘সোমবার সকালে হোয়াইক্যং মিনাবাজার এলাকায় দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ সময় মৃতদেহ দুটির পাশে পাওয়া যায় ৪ হাজার ইয়াবা, দুটি দেশীয় তৈরি বন্দুক ও সাত রাউন্ড গুলি।’
ওসি বলেন, ‘নিহতরা দুইজনই চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের দুজনের বিরুদ্ধে চারটি করে মাদক মামলা রয়েছে।’
পুলিশের ধারণা, মাদক লেনদেনের বিরোধের জেরে দুই দলের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পুলিশ খোঁজখবর নিচ্ছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি প্রদীপ।