ঢাকাSunday , 27 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তালায় গৃহবধূ ধর্ষণের শিকার, ধর্ষক পলাতক

Link Copied!

সাতক্ষীরার সংবাদদাতা : সাতক্ষীরার তালায় দুই সন্তানের জননী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। রোববার ভোররাত ২টার দিকে তালা উপজেলার বালিয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক মনিরুল সরদার (৩০) পলাতক রয়েছে। সে ওই গ্রামের আফছার আলী সরদারের ছেলে।
এদিকে, ধর্ষিতা গৃহবধূ বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গৃহবধূর চাচা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা করিম সরদারসহ স্থানীয়রা জানান, গৃহবধূর স্বামী বরিশালে একটি ইটভাটায় কাজ করেন। স্বামী বাড়ি না থাকার সুযোগে প্রতিবেশী লম্পট ও মাদক ব্যবসায়ী মনিরুল তাকে প্রায়ই উত্যক্ত করতো। এরই সূত্র ধরে রোববার ভোররাত ২টার দিকে মনিরুল ওই গৃহবধূর বাড়ির দরজার ছিটকিনি শাবল দিয়ে ভেঙে তার দুই সন্তান সুমনা (৭) ও সোহানাকে (আড়াই বছর) ছুরি দিয়ে হত্যা করার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, এ ঘটনায় ধর্ষিতার স্বামী আলামিন সরদার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তারা জানান।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি লোকমুখে শুনেছেন। তবে, এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।