ঢাকাSunday , 27 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া থানার ওসিকে প্রত্যাহারের দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ফেনীর ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদকে (পিপিএম) প্রত্যাহার ও তার শাস্তির দাবি জানিয়েছে প্রবাসী পরিবার ঐক্য পরিষদ ফাউন্ডেশন।
রোববার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ফাউন্ডেশন এ দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ২৩ জানুয়ারি বুধবার ছাগলনাইয়া থানার স্থানীয় হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বাল্যবিবাহ রোধ, মাদক, ইভটিজিং, সন্ত্রাস-জঙ্গিবাদ মোবাইলের অপব্যবহার নিয়ে সচেতনতামূলক এক সভায় বক্তব্য দিতে গিয়ে ওসি দেশের ১ কোটি ৩০ লাখ প্রবাসীকে অপমান করেন।’
বক্তারা আরো বলেন, ‘ওসি মোরশেদ এলাকার মেয়েদের বলেন- তোমরা কেউ প্রবাসীদের বিয়ে করবে না। প্রবাসীরা তাদের বউদের সাথে কাজের মেয়ের মতো আচরণ করে। যদি তোমাদের মা-বাবা জোর করে বিয়ে দিতে চায় তোমরা ৯৯৯ নাম্বারে কল দিবা আমরা তার ব্যবস্থা নিবো।’
তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘অবিলম্বে ওসি মোরশেদকে প্রত্যাহার করে এ বক্তব্য দেওয়ার জন্য তাকে শাস্তির আওতায় আনা হোক। অন্যথায় প্রবাসী পরিবার ঐক্য পরিষদ ফাউন্ডেশন বৃহত্তর আন্দোলনের ডাক দেবে।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি মো. শামসুল আলম মজুমদার, সাধারণ সম্পাদক সাঈদ হায়দার ও সংগঠনের নেতৃবৃন্দ।