ঢাকাSaturday , 26 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে সন্ত্রাসীদের হামলায় যুবলীগ কর্মী নিহত

Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় যুবলীগ কর্মী এ কে এম ইউসুফ মনির নিহত হয়েছে। এ সময় তার ছোট ভাই কিশোরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ইয়াকুব সুমন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের ঈশাখাঁ রোডে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে যুবলীগ কর্মী ও পৌর কাউন্সিলরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদেরকে আহতাবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক যুবলীগ কর্মী ইউসুফ মনিরকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত ৬ নম্বর পৌর কাউন্সিলর ইয়াকুব সুমনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) মো. আহসান হাবিব জানান, সন্ত্রাসীদের হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং হামলাকারীদের ধরতে শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।