ঢাকাSaturday , 26 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পুলিশের চার সদস্য । শুক্রবার দিবাগত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় এ বন্দুকযুদ্ধ ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ইয়াবা ট্যাবলেট, বিদেশি পিস্তল ও গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে।
নিহত ব্যক্তি শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হুব্বা (৫০)। তিনি শহরের আড়ুয়াপাড়া ছোট ওয়ারলেস এলাকার মৃত সিরাজ মালিথার ছেলে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যানেলপাড়ায় অস্ত্র ও মাদকসহ একদল মাদক ব্যবসায়ীর অবস্থানের কথা জানতে পেরে তারা অভিযানে যান।
পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে দুই পাশ থেকে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ আটশ’ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। নিহতের বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।