ঢাকাFriday , 25 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আট ডাকাত গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় আট জন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে র‌্যাব-১১ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. সাকিব হোসেন, মো. শামীম, মো. হৃদয়, মো. সাগর, মো. জনি, সঞ্জিব ওরফে সজিব, মো. আলমগীর হোসেন ও মো. পলক ওরফে রুপালীকে গ্রেপ্তার করা হয়। ডাকাতি কাজে ব্যবহৃত ৩টি রামদা, ১টি ছুরি, ১টি চাপাতি উদ্ধার করা হয়।
এএসপি মো. নাজমুল হাসান জানান, গ্রেপ্তারকৃতরা আন্ত:জেলা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।