ঢাকাFriday , 25 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সীমান্তে পৃথক চারটি অভিযানে ১৮১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ সময় দুই মাদক চোরাচালানিকে গ্রেপ্তারও করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এসব অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর দামকুড়া থানার চর মাঝাড়দিয়াড় পুরাতন স্কুলপাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে শামীম রেজা (৩০) ও চর মাঝাড়দিয়াড় গ্রামের সেন্টু শেখের ছেলে জীবন শেখ (২৮)।
শুক্রবার সকালে বিজিবি-১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আসিফ বুলবুল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় সীমান্ত সংলগ্ন চর মাঝাড়দিয়াড় সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি সদস্য মাঝাড়দিয়াড় পুরাতন স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শামীম রেজাকে গ্রেপ্তার করে। একই ফাঁড়ির আরেকটি দল চর মাঝাড়দিয়াড় পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে জীবন শেখকে।
অন্যদিকে, বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি টহল দল রাজশাহী মহানগরীর মতিহার থানার জাহাজঘাট এলাকায় ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ছাড়া, পবা উপজেলার সোনাইকান্দি সীমান্ত ফাঁড়ির একটি দল দামকুড়া থানার বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আরো ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ দুই অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সবগুলো অভিযানের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।