নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. সিদ্দিক (৩৭) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার সকালে মিরপুর-১ এর শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
দারুস সালাম থানার অফিসার ইনচাজ্ (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, সকাল ৭টার দিকে স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতির সময় বিস্ফোরণ ঘটে।
তিনি জানান, স্কুলের মাঠে বেলুন ফোলানোর জন্য গ্যাসের সিলিন্ডার আনা হয়। সেটি বিস্ফোরণ ঘটলে সিলিন্ডার বহনকারী সিদ্দিক গুরুতর আহত হয়ে পরে মারা যায়। নবম শ্রেণীর এক শিক্ষার্থী আহত হয়েছে।

