ঢাকাThursday , 24 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশাকে পিক-আপ ভ্যানের ধাক্কা, কবিরহাটে নিহত ১

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় পিক-আপ ভ্যানের ধাক্কায় এক অটোরিকশার যাত্রী মারা গেছেন। এসময় আরো ৫ যাত্রী আহত হয়েছেন। মৃত যাত্রীর নাম মো. মাওলা (৩০) । সে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মৃত লোকমান হোসেনের ছেলে।আহতরা হলেন- মোহাম্মদ উল্যা (৫০), নজরুল ইসলাম (২৪), কালা মিয়া (৬০), আবু সায়েদ (২০) ও কামাল উদ্দিন (৫০)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই উপজেলার দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে তারা উপজেলার দৌলতপুর এলাকা থেকে অটোরিকশা করে কবিরহাট আসছিলেন। পথে বেপরোয়া গতির একটি পিক-আপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী মাওলা ঘটনাস্থলেই মারা যান এবং আরো ৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ আহতদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মো. হাসান সড়ক দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রী নিহত ও ৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।