ঢাকাThursday , 24 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় যুবক খুনে স্ত্রীসহ আটক ২

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার দেবহাটায় এক যুবককে খুনের ঘটনায় স্ত্রী ও তার কথিত প্রেমিককে আটক করেছে পুলিশ।
দেবহাটা উপজেলার চিনেডাঙ্গা কেওড়াতলা মৎস্য ঘেরে বুধবার আলী হোসেন (২৬) নামে ওই যুবকের গলা কাটা লাশ পাওয়া যায়। হত্যাকান্ডে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী আসমা খাতুন (২২) ও তার কথিত প্রেমিক জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এঘটনায় আটককৃত দুজন ছাড়াও অজ্ঞাত কয়েক জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই স্থানীয় ইউপি সদস্য আকবর আলী জানান, আলী হোসেনের স্ত্রী বিভিন্ন ছেলেদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতো। এটা নিয়ে পরিবারের মধ্যে অশান্তিও ছিলো। সালিশি বৈঠকও হয়েছে। এরপর পারুলিয়া এলাকার জাকির হোসেন নামে আরেক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। তাদের পরকীয়া সম্পর্কের কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ‘কি কারণে হত্যা করা হয়েছে সেটি এখনো নিশ্চিত নয়। তবে তার স্ত্রীর পরকীয়ার জেরে এমন হত্যাকান্ড সংগঠিত হয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও প্রেমিক জাকির হোসেনকে আটক করা হয়েছে।
নিহত যুবক আলী হোসেন মাঝ সখিপুর গ্রামের মৃত.আহম্মদ আলীর ছেলে ও পেশায় একজন দিনমজুর।