ঢাকাWednesday , 23 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামী আবার বিয়ে করায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে স্বামী তৃতীয় বিয়ে করায় অভিমানে দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছেন। বুধবার সকালে মহানগরীর কাজলা সাঁকোপাড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে। পুলিশ গৃহবধূ সিতারা বেগমের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে তার স্বামী সেন্টু মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রতিবেশীরা জানান, মঙ্গলবার সেন্টু ধুমধাম করে তৃতীয় বিয়ে করেন। সন্ধ্যায় তৃতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পর থেকে তার দ্বিতীয় স্ত্রী সিতারা কান্নাকাটি শুরু করেন। প্রতিবেশীরা গিয়ে তাকে সান্ত্বনা দেন। সকালে ঘরে দরজা আটকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয়ারা আরো জানান, সেন্টুর বংশে একাধিক বিয়ের রেওয়াজ আছে। এলাকাবাসী তাদের ‘বিয়ে পাগল’ বংশ বলে থাকে। সেন্টুর বাবা আজগর আলী চার বিয়ে করেন। সেন্টুর মা রাজেদা বিবি বাড়িতে আছেন। বাকি তিনজনের খোঁজ নেই। আর সেন্টু প্রথম স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন। দ্বিতীয় স্ত্রীকে পাশেই আলাদা বাড়ি করে দিয়েছেন। এ অবস্থায় তিনি তৃতীয় বিয়ে করে বউ ঘরে তোলেন। এরপর দিনই আত্মহত্যা করলেন দ্বিতীয় স্ত্রী।
জানতে চাইলে নগরীর মতিহার থানার ওসি শাহদাত হোসেন খান বলেন, এলাকার কেউ একজন ৯৯৯ নম্বরে কল দেয়। পরে থানা থেকে পুলিশ পাঠানো হয়। তারা সিতারার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।