ঢাকাWednesday , 23 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাছের ঘেরে যুবকের গলাকাটা লাশ

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় মাছের ঘের থেকে আলী হোসেন (২৬) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কেওরাতলার একটি ঘের থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আলী হোসেন সখিপুর ইউনিয়নের মাঝসখিপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, আলী হোসেন দিন মজুরের কাজ করতেন। মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ নিয়ে তার পরিবার থানায় জিডিও করেছিল।
বুধবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ একটি মৎস্যঘের থেকে তার লাশ উদ্ধার করার পর লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের ভাই সখিপুর ইউপি সদস্য আকবর আলী জানান, তার ভাবির সাথে স্থানীয় জাকিরের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে সালিশ বৈঠকও হয়েছিল। এর জের ধরে তার ভাইকে হত্যা করা হতে পারে।