ঢাকাTuesday , 22 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Link Copied!

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।নিহত জেনারুল হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউপির তালডাঙ্গী গ্রামের আব্দুল তোয়াফের ছেলে।
হরিপুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, মঙ্গলবার ভোরে জেনারুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৪/১এস নং সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় মালদ্বখন্ড ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। ঘটনাস্থলেই জেনারুল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বাকিরা পালিয়ে আসে।
৪২ বিজিবির কারিগাঁও কোম্পানি কমান্ডার এনামুল হক বলেন, জেনারুলের লাশ ফেরত দেওয়া হবে বলে ভারতের মালদ্বখন্ড ক্যাম্পের বিএসএফ সদস্যরা নিশ্চিত করেছে।