ঢাকাTuesday , 22 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অটোরিকশা-টেম্পো সংঘর্ষে স্কুলছাত্র নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং দেওয়ানহাট ধনিয়াল পাড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নগরীর কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র কাজী মাহমুদুর রহমান (১৪) নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, সকালে স্কুলে যাওয়ার সময় অটোরিকশা ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মাহমুদুর রহমান গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।