ঢাকাTuesday , 6 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনের আইসিসি আবেদনের জের
ইসরায়েলের ‘বাণিজ্য কর’ বন্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র

Link Copied!

abbasআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে যোগদানের আবেদন জানানোর পর থেকে ফুঁসছে ইসরায়েল, তারই জের ধরে সম্প্রতি ফিলিস্তিনকে প্রদেয় প্রায় ৯৮৬ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব আটক করেছে দেশটি; ইসরায়েলের অন্যতম মিত্ররাষ্ট্র হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র তাতে অসন্তোষ প্রকাশ করেছে।
৫ জানুয়ারি সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র জেন সাকি বলেন, ‘আমরা উদ্বিগ্ন হওয়ার মতো সিদ্ধান্তগুলোর বিরুদ্ধাচরণ করি। ইসরায়েলের এই সিদ্ধান্ত অবশ্যই উদ্বিগ্ন হওয়ার মতো।’
২ জানুয়ারি শুক্রবার ফিলিস্তিন, হেগের ক্রিমিনাল কোর্ট আন্তর্জাতিক সম্মেলনে, এর সদস্যপদ লাভের জন্যে আবেদন জানানোর প্রেক্ষিতে ইসরায়েলের নেয়া এ সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামেন নেতানিয়াহুর সঙ্গে এ ব্যাপারে আলাপ করেন। তিনি মনে করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যত আলোচনার পরিবেশ বিনষ্ট করবে।