ঢাকাSunday , 20 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড রোববার থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রবেশপত্র বিরতণ করছে। কেন্দ্র সচিবরা তাদের নিজ নিজ কেন্দ্রের সব পরীক্ষার্থীর প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
আগামীকাল সোমবার সচিব কেন্দ্রের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতরণ করবেন। প্রবেশপত্রে ভুল থাকলে ২২ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বোর্ডে তা সংশোধনের আবেদন করতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা।
এর আগে গত ৪ জানুয়ারি ঢাকা বোর্ড থেকে এ সংক্রান্ত চিঠি কেন্দ্র সচিবদের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ২০ জানুয়ারি বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। কেন্দ্র সচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন সময়ে বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহ করবেন। ২১ জানুয়ারি তিনি কেন্দ্রের অধীন প্রতিষ্ঠানগুলোতে এসএসসির প্রবেশপত্র বিতরণ করবেন।
এ ছাড়া কেন্দ্র সচিব বা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক ব্যতীত অন্য কাউকে প্রবেশপত্র দেওয়া হবে না বলেও চিঠিতে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
প্রবেশপত্রে কোনো ভুল-ক্রটি থাকলে তা সংশোধনে ২২ থেকে ৩০ জানুয়ারির মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের মাধ্যমিক শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে বলা হয়েছে। প্রবেশপত্র সংশোধন করানো না হলে পরীক্ষায় এ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন বলেও জানিয়েছে ঢাকা বোর্ড।