ঢাকাFriday , 18 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সত্য ও ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করাই দর্শন ভাবনার মূল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ঢাকা বিশ্বব্যিদ্যালয় যে কয়টি বিভাগ নিয়ে গর্ব অনুভব করে, দর্শন বিভাগ সেগুলোর মধ্যে অন্যতম।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) ১১তম পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. মো. আখতারুজ্জামান বলেন, দর্শনের সুদীর্ঘ ইতিহাসে তার তাত্ত্বিক দিকের পাশাপাশি মানবকল্যাণের দিকেরও সমগুরুত্ব ও প্রকাশ লক্ষ করা যায়।
প্রাক্তন শিক্ষার্থীদের মূল্যবোধ বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। ‘সৌহার্দ্য ও স্মৃতির বন্ধনে আবদ্ধ আমরা, এসো মিলি প্রাণের আনন্দে’ এ স্লোগানে প্রাণের আনন্দে মিলিত হন ঢাবির দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী নৃত্য ও সঙ্গীত পরিবেশন, দেশের বিশিষ্ট ব্যাক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব পাঠ ও স্মরণিকা ‘প্রাণপ্রবাহ’এর মোড়ক উন্মোচনের পাশাপাশি দর্শন বিভাগের খ্যাতিমান ও বয়োজ্যেষ্ঠ প্রাক্তন সাত ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন- অ্যাডভোকেট আহসানুল করিম চৌধুরী, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম, অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়, গয়েশ্বর চন্দ্র রায়, অধ্যাপক ড. ফাহমিনা আহমেদ এবং অধ্যাপক নাজমা হাসিন।
ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান ও ডুপডার সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ এবং প্রখ্যাত দার্শনিক অধ্যাপক ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডুপডার সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী।