ঢাকাWednesday , 16 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে জার্মানি ও আমিরাত সফরের আমন্ত্রণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছে জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত।
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নিতে যেতে পারেন তিনি। ফলে প্রধানমন্ত্রী পদে চতুর্থ মেয়াদে শপথ নেওয়ার পর এটি হতে পারে শেখ হাসিনার প্রথম কোনো সরকারি সফর।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে (নিরাপত্তা সম্মেলনে) অংশ নেওয়ার জন্য জার্মান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। এ ছাড়া প্রায় একই সময়ে সংযুক্ত আরব আমিরাত সফরের জন্যও দেশটির পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নিয়েছিলেন। এবারও তিনি এই সম্মেলনে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে জার্মানিতে ওই সম্মেলনে অংশ নিয়ে ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন প্রধানমন্ত্রী।
গুরুত্বপূর্ণ এই সফর শেষে ২০ তারিখ তিনি ঢাকায় ফিরতে পারেন। আর জার্মানি সফরে না গেলে প্রধানমন্ত্রী ১৭ ফেব্রুয়ারি সরাসরি সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এ সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। দুটি দেশ থেকে আমন্ত্রণ এসেছে। প্রধানমন্ত্রী যাওয়ার সিদ্ধান্ত নিলে সফরসূচি চূড়ান্ত করা হবে।