নিজস্ব প্রতিবেদক : আদাবরে পোশাক কারখানার শ্রমিকরা সরকার ঘোষিত নতুন বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করেছেন।
বুধবার সকাল থেকে শম্পা মার্কেটের সামনে লিংকরোডে তারা অবস্থান নেন। অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
আদাবর থানার অফিসার ইনচাজ্ (ওসি) এসএম কাওসার আহম্মেদ জানান, সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী তারা তাদের বেতন বাস্তবায়ন চেয়েছে। মালিকের কাছ থেকে আশ্বাস চায়।
এদিকে শ্রমিকরা সড়কে অবস্থানে নেওয়ায় ওই এলাকায় যানজট দেখা দিয়েছে। পথচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি থেকে থেকে আন্দোলন শুরু করেন পোশাক শ্রমিকরা। ৮ জানুয়ারি শ্রম ভবনে পোশাক শ্রমিক-মালিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক হয়। সিদ্ধান্ত হয় বেতন কাঠামোতে কোনো বৈষম্য বা অসঙ্গতি থেকে থাকলে চলতি জানুয়ারি মাসের মধ্যেই তা সংশোধন করতে হবে।

