ঢাকাTuesday , 15 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ভোটার দিবস ১ মার্চ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে নানা আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দিবসটি উপলক্ষে ইসির পক্ষ থেকে আঞ্চলিক ও বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় র‌্যালি করা হবে। লিফলেট বিতরণ করা হবে। আর প্রিন্ট মিডিয়ায় ক্রোড়পত্র প্রকাশসহ নানা আয়োজন থাকছে। এজন্য কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছে ইসি।
মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, ইসির সহকারী সচিব মোশারফ হোসেন স্বাক্ষরিত চিঠি ১৪ জানুয়ারি পাঠানো হয়। ওই চিঠিতে প্রয়োজনে সাব কমিটিও গঠনের নির্দেশ দেওয়া হয়। এসব কাজে কত ব্যয় হতে পারে তাও জানাতে বলা হয়। কমিটির কাছ থেকে এ সংক্রান্ত কর্মপরিকল্পনা ছাড়াও তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
এদিকে ভারতের ‘জাতীয় ভোটার’ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধান নির্বাচন কমিশার (সিইসি) কে এম নূরুল হুদাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সিইসি ভারতের ‘জাতীয় ভোটার’ দিবসের ২৪ ও ২৫ জানুয়ারির অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী ২৩ জানুয়ারি রওনা দেবেন তিনি। ২৮ জানুয়ারি সিইসির ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গত বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।