ঢাকাMonday , 14 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপরিকল্পিত কোনো ভবন নির্মিত হবে না: গণপূর্তমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেআইনিভাবে নির্মিত ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। একই সঙ্গে এখন থেকে অপরিকল্পিত কোনো ভবন নির্মিত হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিকম্প বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গণপূর্তমন্ত্রী বলেন, অতীতে কী হয়েছে জানি না। তবে এখন থেকে অপরিকল্পিত কোনো ভবন নির্মিত হবে না। যেসব ভবন বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে সেক্ষেত্রে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শ ম রেজাউল করিম বলেন, আমাদের কিছু পরিকল্পনা আছে। যে ইমারতগুলো বসবাস অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ সেগুলো চিহ্নিত করার কাজ চলছে। এ বিষয়ে বেশকিছু কাজ এগিয়েছে। এগুলো শেষ করার পর কোনোরকম বাধা আমরা মেনে নেব না।
তিনি বলেন, আমরা জীবনের নিরাপত্তা, নগরীর পরিবেশ এবং পরিকল্পিত নগরী রক্ষার জন্য এসব বিল্ডিং ভেঙে ফেলার জন্য ভবন মালিকদের বলব। তারা যদি ভাঙতে না চান, আইনগতভাবে আমরা ভেঙে ফেলার উদ্যোগ নেব।
এর আগে সকালে ভূমিকম্প বিষয়ে রাজউকের ‘আরবান রেজিলেন্স প্রকল্প’ নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।