ঢাকাMonday , 14 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানে ৯ আরোহী নিয়ে কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একটি কার্গো উড়োজাহাজ ৯ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। সোমবার বোয়িং ৭০৭ উড়োজাহাজটি রাজধানী তেহরানের পশ্চিমে ফাথ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আধা সরকারি বার্তা সংস্থা ফার্স। তাৎক্ষনিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান পিরহোসেইন কোলিভান্দ বলেছেন, ‘দুর্ঘটনার বিস্তারিত তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।’ ফাথ বিমানবন্দরটি আলবর্জ প্রদেশের কারাজ এলাকার কাছে অবস্থিত।
ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিতে ১০ জন আরোহী ছিল এবং সবাই নিহত হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
এক স্থানীয় কর্মকর্তা বলেছেন, ‘এটা ইরানি নাকি বিদেশি কার্গো উড়োজাহাজ সেই সম্পর্কে কোনো তথ্য এখনো আমাদের কাছে পৌঁছায়নি।’