ঢাকাWednesday , 9 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ হাজার কাজাখকে জিনজিয়াং ত্যাগ করতে দিচ্ছে চীন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দুই হাজারেরও বেশি কাজাখকে নাগরিকত্ব বাতিল করে দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে চীন। কাজাখ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
পশ্চিমের প্রদেশ জিনজিয়াংয়ে সংখ্যালঘু মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগ ওঠার পর ব্যাপক সমালোচনার মুখে রয়েছে চীন। জিনজিয়াংয়ের আটক কেন্দ্রে ‘সংশোধনের নামে আটক রাখা হয়েছে হাজার হাজার ইউঘুর, কাজাখ ও অন্যান্য নৃতাত্বিক গোষ্ঠীর মুসলিমকে। চীনের সঙ্গে প্রতিবেশী কাজাখস্তানের সঙ্গে সুসম্পর্ক থাকায় এসব বিষয়ে কাজাখ সরকার কোনো উচ্চবাচ্য করতো না। তবে সম্পতি আন্তর্জাতিক সমালোচনার মুখে চীন সরকারের ওপর কিছুটা চাপ পড়েছে বলে দাবি করেছে কাজাখ মানবাধিকার কর্মীরা।
কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির গণমাধ্যমগুলোতে পাঠানো ইমেইল বার্তায় জানিয়েছে, গত ডিসেম্বরে চীন দুই হাজারেরও বেশি কাজাখকে জিনজিয়াং ত্যাগের অনুমতি দিয়েছে। তবে কারা এবং কেন তারা জিনজিয়াং ত্যাগ করবে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।
ইমেইল বার্তায় জানানো হয়েছে, এসব কাজাখকে ফেরার পর কাজাখস্তানের নাগরিকত্বের অথবা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনের সুযোগ দেওয়া হবে। এ ব্যাপারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।