ঢাকাWednesday , 9 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণার্থীর মর্যাদা পেলেন ব্যাংককে আশ্রয় নেওয়া সৌদি তরুণী

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে আশ্রয় নেওয়া সৌদি কিশোরি জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) সৌদি তরুণী রাহাফ মোহাম্মেদ আল-কুনুনকে (১৮) শরণার্থীর মর্যাদা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া তার আশ্রয় আবেদন বিবেচনা করবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কুয়েত থেকে আসার পর গত শনিবার থেকে থাইল্যান্ডের বিমানবন্দরে হোটেলকক্ষে নিজেকে আটকে রেখেছিলেন কুনুন। ইসলাম অবমাননা করায় সৌদি আরব ফিরে গেলে পরিবারের সদস্যদের হাতে খুন হয়ে যেতে হবে বলে অভিযোগ করেন তিনি।
বুধবার ইউএনএইচসিআর কুনুনের অবস্থার মূল্যায়ণ করে এবং তাকে শরণার্থী হিসেবে মর্যাদা দিতে সম্মত হয়। একইসঙ্গে তাকে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়ার জন্য সুপারিশ করে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘ইউএনএইচসিআরের অন্য সব সুপারিশ যেভাবে দেখা হয় সেভাবেই এই সুপারিশ বিবেচনা করা হবে।’
ইউএনএইচসিআরের এক মুখপাত্র বলেছেন, দীর্ঘ মেয়াদি সমাধান না হওয়ার আগ পর্যন্ত কুনুন তাদের হেফাজতে থাকবেন। ‘তাকে এই সময়ের মধ্যে ব্যাংককে নিরাপদ আশ্রয়ে রাখা হবে।’