আন্তর্জাতিক ডেস্ক : যিশু খ্রিষ্টের শতাব্দির পুরোনো কাঠের কৃষ্ণাঙ্গ মূর্তি নিয়ে শোভাযাত্রা করেছে ফিলিপাইনের কয়েক লাখ মানুষ। মূর্তিটির রোগ সারানোর আধ্যত্মিক ক্ষমতা আছে বিশ্বাস করে বুধবার এটিকে স্পর্শ করতে শোভাযাত্রায় রীতিমতো হুড়োহুড়ির পরিস্থিতির সৃষ্টি হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া ক্যাথলিক খ্রিষ্টারনরা ছিলেন নগ্ন পায়ে। মূর্তিটি নিয়ে রাজধানী ম্যানিলা প্রদক্ষিণ করা এসব লোকদের অধিকাংশের পরনে ছিল হলুদ ও মেরুন রঙের শার্ট। কালো ক্রুশ বহনকারী মূর্তিটির সাদা তোয়ালে দিয়ে মুছে তা ভক্তদের মাঝে ছুঁড়ে দেওয়া হচ্ছিল। আবার অনেকে মূর্তিটিকে বহনকারী গাড়িটি টেনে নিয়ে যাওয়া দড়ি স্পর্শ করছিলেন। ভক্তদের বিশ্বাস এই স্পর্শের মাধ্যমে তারা আর্শীবাদ পুষ্ট হবেন এবং তাদের ব্যধি সারবে।
ফিলিপাইনের প্রায় ১০ কোটি বাসিন্দার ৮০ শতাংশই রোমান ক্যাথলিক। দেশটিতে দুই শতাব্দি আগে ‘কৃষ্ণাঙ্গ নাজারিন’ উৎসব চালু হয়।
এর আগে পুলিশ জানিয়েছিল, বুধবারের এই শোভাযাত্রা ২০ ঘন্টা ধরে চলবে এবং প্রায় ৫০ লাখ লোক এতে অংশ নেবে।

