ঢাকাWednesday , 9 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিসি শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাসে পরিবহন ধর্মঘট ও কর্মবিরতি প্রত্যাহার করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জোয়ার সাহারা বাস ডিপোর শ্রমিকরা।
প্রায় ১০ মাসের বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য দাবিতে বুধবার ভোর ৬টা থেকে রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোর গেট তালাবদ্ধ করে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি শুরু করে শ্রমিকরা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জোয়ার সাহারা বাস ডিপোর ব্যবস্থাপক মো. নূর আলম ও ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদের উপস্থিতিতে ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিপোতে বিপুলসংখ্যক র‍্যাব ও পুলিশ সদস্য উপস্থিতি ছিল। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ করবেন না বলে জানিয়ে দেন শ্রমিকরা। এরপর প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকরা।