ঢাকাTuesday , 8 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ জনকে হত্যার দায় স্বীকার উবার চালকের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক উবার চালক ছয়জনকে হত্যার দায় স্বীকার করেছেন। ২০১৬ সালে মিশিগান রাজ্যে গুলি চালিয়ে নির্বিচারে ওই ছয়জনকে হত্যা করেন তিনি।
সোমবার জ্যাসন ডালটন (৪৮) নামের ওই উবার চালক হত্যা, হত্যাচেষ্টা ও আগ্নেয়াস্ত্রের অপরাধের দায় স্বীকার করে আদালতে আবেদন করেন। মিশিগানের কালামাজু শহরে হত্যার শিকার ওই ছয়জনের মধ্যে চারজনকে একটি রেস্টুরেন্টে এবং দুইজনকে গাড়ি লেনদেনের সময় হত্যা করেন ডালটন।
ডালটন প্রাথমিকভাবে উবার অ্যাপকে তার ‘মন ও শরীর নিয়ন্ত্রণের’ জন্য দায়ী করেছিলেন। তবে বিচার শুরু হওয়ার ঠিক আগে নিজেকে দোষী স্বীকার করে ‘গিলটি প্লি’ বা ‘অপরাধ স্বীকার করে কম সাজা প্রার্থনা’ করেন।
মার্কিন কৌঁসুলিরা জানিয়েছেন, ডালটনের ‘গিলটি প্লি’ এর ক্ষেত্রে তার সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো হয়নি। ডালটনের বিরুদ্ধে ছয়টি হত্যা, দুটি হত্যাচেষ্টা ও আগ্নেয়াস্ত্র অপব্যবহারের আটটি অভিযোগ আনা হয়েছে। তাকে এখন কোনো প্যারোল ব্যতীত বাধ্যতামূলক যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে।