ঢাকাMonday , 7 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহিংসতা মোকাবেলায় ৩০০ সেনা মোতায়েন করেছে ব্রাজিল

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ফোরটাজেলায় সহিংসতা মোকাবেলায় প্রায় ৩০০ সেনা মোতায়েন করা হয়েছে। দোকান, ব্যাংক ও বাসের ওপর হামলা ঠেকাতে এসব সেনা সিয়েরা রাজ্যজুড়ে টহল দেবে বলে জানিয়েছে বিবিসি।
চলতি সপ্তাহে ফোরটাজেলা শহরে দোকান, ব্যাংক ও বাসের ওপর একাধিক হামলার পরিপ্রেক্ষিতে ব্রাজিলের বিচার মন্ত্রণালয় বিশেষ সেনা মোতায়েনের এ আদেশ দিয়েছে।
স্থানীয় কারাগারগুলোতে নতুন কঠোর নিয়ম চালু করার প্রতিবাদে বিক্ষোভের অংশ হিসেবে এসব হামলা করা হচ্ছে। সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজ্যের কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে মোবাইল ফোন সিগন্যাল বন্ধ করে দিয়েছে এবং অপরাধী গ্যাংগুলোর সঙ্গে সংশ্লিষ্টতার ভিত্তিতে বন্দীদের পৃথক রাখার নীতিও বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রাজিলের টেলিভিশন চ্যানেল ব্রাজিলিয়ানে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সন্ত্রাসী গ্যাংগুলো বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করছে।