ঢাকাSunday , 6 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিশরে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে পুলিশ নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে একটি কপটিক খ্রিষ্টান চার্চে লুকিয়ে রাখা বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। বোমাটি বিস্ফোরণে আহত হয়েছেন আরো দুই পুলিশ সদস্য এবং এক প্রত্যক্ষদর্শী। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মুস্তফা আবিদ নামের নিহত ওই পুলিশ কর্মকর্তা খনি পরিষ্কারে বিশেষজ্ঞ ছিলেন বলে জানা গেছে।
দেশটির রাজধানী কায়রোর নাসর শহরে একটি চার্চের ছাদে একটি ব্যাগে লুকিয়ে রাখা দুটি বোমার একটি বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
কপটিক খ্রিষ্টানরা জানুয়ারির ৭ তারিখে তাদের ক্রিসমাস উৎসব উদযাপন করে থাকেন। এর ঠিক দুই দিন আগে শনিবার বোমাটি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
মিশরের জনগণের ১০ শতাংশ কপটিক খ্রিষ্টান। তাদের অধিকাংশের অভিযোগ, রাষ্ট্র তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে থাকে এবং তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয় না।