ঢাকাSunday , 6 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা সম্পন্ন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন। এ ছাড়া প্রাক্তন মন্ত্রী, সংসদ সদস্যসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শরিক হন।
জানাজা শেষে গার্ড অব অনার দেওয়া হয় সৈয়দ আশরাফকে। এর পরপরই তার মরদেহে শ্রদ্ধাঞ্জলী দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তারপর মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সর্বস্তরের জনতার জন্য শ্রদ্ধা নিবেদন উন্মুক্ত করে দেওয়ার আগে মরহুম আশরাফের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করেন।