ঢাকাFriday , 4 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিল্লিতে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির একটি কারখানায় এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে দিল্লির পশ্চিমে মতি নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, কারখানা ভবনটিতে আটজন আটকা পড়েছিল। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছরের এক শিশু রয়েছে। মতি নগরের সুদর্শন পার্ক এলাকার দ্বিতল ভবনের ওই কারখানাটিতে সিলিং ফ্যান রঙ করা হতো।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৪৮ মিনিটে অগ্নিনির্বাপন বাহিনী অগ্নিকান্ডের খবর পায়। এরপরই আটটি অগ্নিনির্বাপন গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের মধ্যে কারখানার মালিকও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দিল্লি (পশ্চিম) পুলিশের উপকমিশনার মনিকা ভারদজ বলেন, ‘পশ্চিম দিল্লির সুদর্শন পার্ক এলাকায় এ ঘটনা ঘটেছে। ভবনটি নিচতলা ও প্রথম তলার।’ এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘১৫ জনকে উদ্ধার করে আচার্য ভিক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমরা জানতে পারি পাঁচ বছরের এক শিশুসহ ছয়জন মারা গেছে।’