ঢাকাFriday , 4 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইশতেহারে নদী সুরক্ষার অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঘোষিত ইশতেহারে নদী সুরক্ষার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর। শুক্রবার রাজধানীর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
নোঙরের সভাপতি সুমন শামস বলেন, উজানে বাঁধ দিয়ে পানি সংকট, অতিরিক্ত পলি জমে নদী ভরাট, শিল্পবর্জ্যের দূষণে নদীর প্রাণবৈচিত্র্য হুমকির মুখে রয়েছে। পাশাপাশি অবৈধভাবে নদী ভরাট ও বালু উত্তোলন নদী ধ্বংস করা দিচ্ছে। অথচ বাংলাদেশে নদী সংরক্ষণ আইন সেই অর্থে কার্যকর নেই। তাই নদীর সুরক্ষাও হচ্ছে না।
সুমন শামস বলেন, নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলোর ইশতেহার থেকে জানা গেছে, বাংলাদেশে বহমান আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে অঙ্গীকার করেছে আওয়ামী লীগ, বিএনপি ও ঐক্যফ্রন্ট। আশা করি, ক্ষমতাসীনরা আগামী পাঁচ বছরে নদী রক্ষায় দেওয়া সব অঙ্গীকার রক্ষা করবেন। মানববন্ধনে সংগঠনের নেতা নাজমুল হুদা রতনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।