ঢাকাWednesday , 2 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার অপসারণের নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের জন্য করপোরেশনের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মেয়র সাঈদ খোকন।
বুধবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।
মেয়র বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীদের লাগানো পোস্টার ফেস্টুন ব্যানার অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। এ সময়ে মধ্যে সব ধরনের নির্বাচনী পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ করে ফেলবেন।
একই সাথে তিনি স্ব স্ব এলাকার নির্বাচিত সংসদ সদস্যদের এ কাজে সহযোগিতা দানের জন্য আহ্বান জানান।
তিনি বলেন, ‘আশা করি এ সময়ের মধ্যে নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারবো।’