ঢাকাTuesday , 1 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্পিডবোটে ক্ষেপণাস্ত্র বসাবে ইরান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যু্ক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব দিন দিন বেড়েই চলেছে ইরানের। এমতাবস্থায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় সম্ভাব্য নানা প্রযুক্তি আবিষ্কার করে চলেছে দেশটি। এবার আক্রমণে ক্ষিপ্রগতি আনতে স্পিডবোটে ক্ষেপণাস্ত্র বসানোর ঘোষণা দিয়েছে ইরান।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার একজন কমান্ডার বলেছেন, স্পিডবোটে রাডার এড়ানোর প্রযুক্তি যুক্ত করা হবে এবং নতুন ধরনের ক্ষেপণাস্ত্র বসানো হবে। ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, উচ্চ ও ক্ষিপ্রগতির অভিযানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইরানের নৌবাহিনী।
কমান্ডার আলী রেজা বলেন, স্পিডবোটে এমন ক্ষেপণাস্ত্র বসানো হচ্ছে যা অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলে। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির স্পিডবোট এখন ইরানের কাছে রয়েছে। এই গতি আরো বাড়িয়ে ঘণ্টায় ৮০ নট করার জন্য প্রচেষ্টা চলছে।