ঢাকাTuesday , 1 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ৭

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি আবাসিক ভবনে গ্যাস লাইনে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় ভবনের একটি অংশ ধসে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে ৪০ জন। সোমবার ইউরাল প্রদেশের শিল্পনগরী ম্যাগনিটোগোরস্কে এ ঘটনা ঘটেছে।
রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, গ্যাস লাইনে লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ৯ তলা ভবনের ৪৮টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ম্যাগনিটোগোরস্কে গিয়েছেন। সেখানে তিনি আহতদের দেখতে হাসপাতালে যান।
উদ্ধার তৎপরতা সতর্কতার সঙ্গে চলছে উল্লেখ করে জরুরি সেবামন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ বলেছেন,‘আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। কারণ ভবনটি ধসে পড়ার আশংকা আছে।’