ঢাকাMonday , 31 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা ও তার সহকর্মীদেরকে ঢাবি ভিসির অভিনন্দন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর বিপুল আস্থা ও সমর্থন লাভ করায় তাকে ও তার সহকর্মীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শভিত্তিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে জাতীয় এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করায় সর্বস্তরের জনগণকে জানাই অকৃত্রিম ধন্যবাদ ও অভিবাদন।
এই বিজয়ের মাধ্যমে দেশে বিরাজমান গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ আরো বিকাশ লাভ করবে এবং উন্নয়নের অব্যাহত ধারা বেগবান হবে বলেও উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।