ঢাকাMonday , 31 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ্যে ‘আমি তো ভালা না ২’

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো’ শিরোনামের গানটি দারুণ শ্রোতাপ্রিয়তা লাভ করেছে। গত ৭ ফেব্রুয়ারি তরুণ কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি তার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন। এরপর অনেকেই গানটি গেয়েছেন। এবার কামরুজ্জামান রাব্বি নিয়ে আসলে ‘আমি তো ভালা না ২’ শিরোনামের নতুন একটি গান।
গতকাল রবিবার রুপকথা মিউজিক নামে একটি ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বি। ‘আমি তো ভালা না/ পিরিতের মালা না/আমার সনে প্রেম করা কি চলে/ দোয়া করি থাইকো তুমি/ভালা লোকের দলে’ এমন কথার গানটি লিখেলেছেন প্লাবন কোরেশী। সুরও করেছেন তিনি। সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ।
এ গান প্রসঙ্গে কামরুজ্জামান রাব্বি বলেন, ‘আমার গাওয়া প্রথম গানটি অসংখ্য শ্রোতা শুনেছেন। আশা করছি, এই গানটিও সবাই শুনবেন। কারণ গানটি অনেক ভালা। নতুন বছরে শ্রোতাদের জন্য এটি আমার উপহার। ২০১৮ সালে শ্রোতাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। তাই কৃতজ্ঞ স্বরূপ শ্রোতাদের আরেকটি নতুন গান উপহার দেওয়ার তাগিদ অনুভব করেছি।’