ঢাকাMonday , 31 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জানুয়ারিতে মুক্তি পাবে ‘প্রেম আমার-২’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ওপার বাংলার সুপারহিট সিনেমা ‘প্রেম আমার’। রাজ চক্রবর্তী পরিচালিত ও সোহম চক্রবর্তী অভিনীত সিনেমাটি ২০০৯ সালে মুক্তি পায়। মুক্তির নয় বছর পর নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল। তবে ‘প্রেম আমার-২’ সিনেমায় থাকছেন না সোহম-পায়েল। এতে অভিনয় করেছেন নতুন জুটি পূজা চেরি ও আদৃত। এটি নির্মাণ করেছেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য্য।
যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির শুটিং শেষ। এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছে সিনেমা সংশ্লিষ্টরা। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি বাংলাদেশ ও কলকাতায় মুক্তি পাবে বলে জানান প্রযোজক আব্দুল আজিজ। এটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের রাজ চক্রবর্তী প্রোডাকশন।
পূজা-আদৃত ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন প্রবীর দাস, তুলিকা বসু, সৃষ্টি পাণ্ডে, নাদের চৌধুরী, চম্পা প্রমুখ। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে। পূজা-আদৃত জুটির প্রথম সিনেমা ‘নূর জাহান’। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমা গত ১৬ ফেব্রুয়ারি দুই দেশে মুক্তি পায়।