ঢাকাMonday , 31 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ‘বিগ বস’ বিজয়ী দীপিকা

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১২’-এর বিজয়ী হলেন টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর। গতকাল রবিবার রাতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এ সময় বিজয়ীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান।
দীপিকা কাকর বলেন, ‘বিজয়ের এই ট্রফি সত্যি আমাকে আবেগী করে তুলেছে। এটা আমার জন্য অনেক কঠিন ছিল। তবে আমার পরিবারই একমাত্র শক্তি। পরিবারের জন্যই আজ আমি এখানে। তারা আমার জন্য প্রার্থনা করেছেন। আমি যখন শোয়েব (স্বামী) ও আমার শাশুড়িকে দেখলাম তখন এতটাই আবেগী হয়ে পড়েছিলাম যে, চোখের জল আটকে রাখতে পারিনি।’
দীপিকা কাকর বিজয়ীর শিরোপাসহ ট্রফি ও ৩০ লাখ রুপি জেতেন। অন্যদিকে শ্রীশান্ত দ্বিতীয় স্থান লাভ করেন। এছাড়াও রোমিল চৌধুরী, করণবীর বোহরা ও দীপক ঠাকুর সেরা পাঁচের তালিকায় ছিলেন।
বিজয়ীর নাম ঘোষণা করার আগে তিনজন চূড়ান্ত প্রতিযোগীকে শো ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়। আর এ সুযোগ কাজে লাগিয়ে ২০ লাখ রুপি নিয়ে বেরিয়ে যান দীপক ঠাকুর। যদিও পরে দেখা যায় দীপিকা, শ্রীশান্তর চেয়ে ভোট কম পেয়েছে দীপক।
এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে উপস্থিত হয়েছিলেন ‘সিম্বা’ সিনেমার পরিচালক রোহিত শেঠি, আদিত্য নারায়ন প্রমুখ। চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে শুরু হয় ‘বিগ বস ১২’-এর আসর। প্রতিযোগিরা ১০৫ দিন বিগ বসের বাড়িতে কাটানোর পর গতকালই শেষ হলো এই আসর।