ঢাকাMonday , 31 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস গড়লেন ক্রিকেটার রুমানা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন রুমানা আহমেদ। টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সের সুবাদে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রুমানা। এর আগে বাংলাদেশের কোনো নারী ক্রিকেটার আইসিসির স্কোয়াডে সুযোগ পাননি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি নারীদের বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করে।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানার চলতি বছরের টি-টোয়েন্টি পারফরম্যান্স ছিল নড়রকাড়া। লেগ স্পিনার টি-টোয়েন্টিতে এ বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেয়েছেন। ২৪ ম্যাচে তার শিকার ৩০ উইকেট। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে রুমানার পকেটে গেছে চার উইকেট।
এশিয়ান ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিততে রুমানার ভূমিকা ছিল সবথেকে বেশি। স্পিন অলরাউন্ডার পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার। ওয়ার্ল্ড টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে থাকা রুমানা এশিয়া কাপে ৬ ম্যাচে পেয়েছিলেন ১০ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে তিন ইনিংসে করেছিলেন ৭৫ রান।
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক ভারতের হারমানপিত কউর। টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার রয়েছে এ দলে। ভারতের তিন এবং নিউজিল্যান্ডের দুই ক্রিকেটারও আছেন। বাংলাদেশ ও ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন একজন করে ক্রিকেটার। নারীদের বর্ষসেরা ওয়ানডে দলে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার। দলটির অধিনায়ক নিউজিল্যান্ডের সুজি বেটস।